Saturday, June 12, 2010

উন্মাদ রাত্রির দিনলিপি ১

সবাই একা, প্রত্যেকেই
একা একা
নিজের ভিতরে,
স্বজন বান্ধব অথবা প্রেয়সী-প্রিয়্তম
দূরত্বের আকাশ, আপাত
সংঙ্গে থাকে.........
আসলে একা ......... একাই,
নিজেরই ছায়ার সংঙ্গে নির্জনে
নিজেকে দেখা
কথা বলে যাওয়া
সকাল – দুপুর – সন্ধ্যায়।।

.............................

তোমার সুরক্ষা চাই আর কিছু নয়
আমার শরীর জুড়ে আদিগন্ত পাপ
প্রতিদিন মরি তাই দিনে আর রাতে
আমার ভুলের থেকে আরো দূরে যাও
আমার কাছেতে শুধু নামটুকু থাক
প্রিয় নাম গায়ে মেখে পাপক্ষয় করি
তোমার সুরক্ষাটুকু নিশ্চিত হলে
বিষন্ন শরীর জুড়ে বৃষ্টি নেমে আসে।।

...........................

কোথায় হারিয়ে ফেলেছি তাকে
এখন শুধু বন্দী জীবন......
পাথরেরা জেগে উঠেছে
দেওয়ালও পেতে আছে কান
দেওয়ালে দেওয়ালে আমি ওকে লিখলাম।

জানলায় উড়ে আসে সময় কংঙ্কাল
যার কাছে ফেলে আসি যৌবনের ঘ্রাণ
সমস্ত কপাট খুলে আমি উন্মাদ
ভেতরে ঢুকেছি তার, ভেতরে বাগান...
আজ লিখি নিজের কাছে নিজের নির্বাসন।।

...........................

কি ভয়ানক শূন্যতা
শূন্যতা এখন তোমার বুকেও বাজে
অ্যান্টিসেপ্টিক ক্রিম লাগাও ক্ষতে
তুমি এখন অ্যানাকোন্ডা হও প্রতি রাতে।।

No comments: