Wednesday, August 31, 2011

একটি জারজ কবিতা



একদিন সব ভ্রুন মিশে যাবে আকাশের গায়ে
আকাশের সব তারা হয়ে যাবে আমার সন্তান
পৃথিবীর সব চোখ নিভে গেলে ঘুমের আবেশে
টুপটপ হয়ে যাবে তারাগুলো আমার কবিতা

একদিন নিভে গেলে ভোর রাতে আকাশের চাঁদ
তুমি আমি মিশে যাবো একাকার হয়ে
রাতভোর সঙ্গম হয়ে গেলে সারা
শব্দেরা হয়ে যাবে ঈশানের একা শুকতারা

একদিন মেঘে যদি ঢেকে যায় রোদ
কলকাতা হইয় যদি বেবুশ্যে নারী
ধর্ষিতা হয় হোক আমার কবিতা
তাকে আমি জারজ নাম দিতে পারি

No comments: