বয়সে বালক ছিলাম, রমণীর লাস্যময়ী হাসি
প্রথমে লাজের ঘোর, তারপর ঘোরলাগা রাত
ফিস ফিস বাতাসেও, উড়ু মন উদাস উদাস
বালক যুবক হলে
বাতাসেও বুঝে যায় বুঝি?
বালিকার বুক থেকে খসে পড়ে দেয়াল কপাট
বয়সে বালক ছিলাম নেই তার কোনোই গড়িমা
যুবতীর বুকে খুজি-
আমাকে নির্মাণ কেন, কিসের মহিমা?
No comments:
Post a Comment