Monday, January 4, 2010

খড়াকাল

ভালোবাসা লেখা হয় কবিতায় কবিতায়
পাখির ঠোঁটের সুর তুলে আনা
ফিদার ছবিতে
মাধুরীরর কোমর ও নাভিতে
ভালোবাসা খুঁজে পাওয়া
চৌরাশিয়ার বাঁশি, আহা ভালোবাসি

ভালোবাসা ছড়ানো ছিটানো কত না

চিঠিতে, গল্পে পাতায় পাতায়
লেখা হয়
রমনায়
চন্দ্রিমা উদ্যানে
গাছের বাকল তুলে
নখের আঁচরে

ভালোবাসা চারিদিকে ছড়ানো ছিটানো

আকাশে বাতাসে দেহে চোখের পাতায়

একবার যদি কেউ কুড়িয়ে কুড়িয়ে

এ অমল ভালোবাসা হৃদয়ে করত জমা
আহা! কত সুখ হতো।

No comments: